News

কুবির সিএসই সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবির সিএসই সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অদ্য ১২ মার্চ ২০২৫ (১১ই রমজান ১৪৪৬ হিজরী) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ও সিএসই সোসাইটির উদ্যোগে প্রকৌশল অনুষদের ৫ম তলায় হল রুমে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারে মাহফিলে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, প্রকৌশল অনুষদের ডীন ড. মো: সাইফুর রহমান, আইসিটি বিভাগের সভাপতি ড. দুলাল চক্রবর্তী এবং কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা খলিলুর রহমান।

পবিত্র কোরআন মাজীদ থেকে তেলওয়াতের মাধ্যমে মাহফিলের শুরু হয়। বিভাগের সভাপতি ড. মাহমুদুল হাছান বলেন, “আজকের ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা সারাদিন রোজা রেখে কষ্ট স্বীকার করে এই আয়োজনে অংশ নিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আজকের আয়োজনে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী উনার সংক্ষিপ্ত বক্তব্যে সিএসই বিভাগকে মাহফিলের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। উনি বলেন, “আল্লাহ তায়ালা আমাদের ওপর রোজা ফরজ করেছেন, যাতে আমরা মুত্তাকী হতে পারি। তাই আমরা দোয়া করি, আল্লাহ যেন এই রমজান মাসে আমাদের প্রকৃত মুত্তাকী বানান এবং তাঁর রহমত ও বরকত আমাদের ওপর বর্ষিত করেন।”

সবশেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ঈমাম মাওলানা খলিলুর রহমান সবার মংগল কামনায় মোনাজাত করেন।

ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন সিএসই সোসাইটির সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন সাকিব এবং পুরো অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সোসাইটির সহ-সভাপতি এহসানুল আমান সবুজ ও অন্যান্য সদস্যগণ সক্রিয়ভাবে যুক্ত ছিল।

প্রোগ্রামের গ্যালারী